ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহের কোটচাঁদপুরে অনলাইন নিউজ পোর্টাল একুশে বাংলার রূপ ‘একুশ নিউজ ২৪ ডট কম’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় কোটচাঁদপুর মেইন বাজারে অবস্থিত কোটচাঁদপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কোটচাঁদপুর প্রতিনিধি সুমন মালাকারের সভাপতিত্বে কোটচাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি এসএম রায়হান উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সিনিয়র সাংবাদিক দৈনিক কল্যণ পত্রিকার প্রতিনিধি কামাল হাওলাদার, কোটচাঁদপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান, সাবেক সভাপতি জেলা যুবলীগের সদস্য ও আসন্ন কোটচাঁদপুর উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজ হোসেন ফারুক, কোটচাঁদপুর উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এনায়েত উল্লাহ সৈকত। এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক, সহসভাপতি জুলফিকার আলী, প্রচার সম্পাদক সাইফুদ্দীন আহাম্মেদ, নির্বাহী সদস্য আল-ইমরান, সদস্য তবিবুর রহমান, জাতীয় অর্থনীতির চুয়াডাঙ্গা প্রতিনিধি মামুনুর রশীদ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথিরা একে অপরকে কেক খাইয়ে দেন।
