ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে নারী উন্নয়ন মেলা শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম সফিউল আযম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এএসআই জুলমত আরা, নারী উদ্যোক্তা রেহেনা খাতুন, লিনা পারভিন, মীর দানিয়েল হোসেন প্রমূখ। পরে মেলায় স্টল আয়োজকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নারী উন্নয়ন মেলায় স্টল আয়োজকদের মধ্যে পুলিশ নারী কল্যান সমিতি ১ম, জাতীয় মহিলা সংস্থা ২য় এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের দক্ষতা ভিত্তিক কর্মসূচীর মহিলারা ৩য় পুরস্কার লাভ করেন।
