জীবননগরে ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী মনু আটক

আপলোড তারিখঃ 2019-03-10 ইং
জীবননগরে ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী মনু আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম ওরফে মনুকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে জীবননগর থানার এসআই গাফফার, এসআই হেলেনা আক্তার, এএসআই সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোয়ালপাড়া গ্রামের গোপাল মন্ডলের স্ত্রী এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম ওরফে মনুকে (৫০) ২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিগত সালেও একই আইনে বেশ কিছু মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)