দুপক্ষের সংঘর্ষে আহত ৬ : পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রন

আপলোড তারিখঃ 2019-03-10 ইং
দুপক্ষের সংঘর্ষে আহত ৬ : পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রন ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা পীরপুরকুল্লায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে আ:লীগ বিএনপির সংঘর্ষ কার্পাসডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আ:লীগ ও বিএনপির দুপক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি যৌথ টিম দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।জানা গেছে পীরপুরকুল্লা গ্রামের সুলতানের ছেলে জব্বারের সাথে গত শক্রবার বিএনপির এক কর্মীর সাথে কথাকাটাকাটি হয়।এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যার দিকে জব্বারকে কালু মোড়ে একা পেয়ে করম আলী পিতা খোরশেদ আলী,রুস্তম পিতা আবুল কাশেম,মনিরুল পিতা করম আলী সহ আরো কয়েকজন মিলে মারপিট করে। খবর পেয়ে আ:লীগের নেতাকর্মীরা পাল্টা ঘুরে দাড়ালে উভয় পক্ষে সংঘর্ষ বাধে।এতে করে আ:লীগের সুলতানের ছেলে জব্বার,আলীর ছেলে জাহাঙ্গীর,নাজিমের ছেলে তরিকুল, জানু মালিথার ছেলে মজিদ ও বিএনপির রুস্তম আহত হয় বলে জানা `` গেছে।ঘটনার খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাসের নির্দেশে থানার সেকেন্ড অফিসার এস আই রাজীব, এস আই শামসুল,এস আই মহাব্বত,কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আসাদুর রহমান আসাদ,এ এস আই আবুল কাশেম,এ এস আই শাহাজালাল সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)