আলমডাঙ্গায় চাচার লাঠির আঘাতে ভাতিজা আহত

আপলোড তারিখঃ 2019-03-10 ইং
আলমডাঙ্গায় চাচার লাঠির আঘাতে ভাতিজা আহত ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার কালিদাসপুরে জমি দখলকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রী-রামপুর গ্রামের মহাসেনের ছেলে বাদশা তার পৈতৃক সম্পত্তিতে কালিদাসপুর ইউনিয়নের ব্রিজের নিকট মোবাইলের দোকান দিয়ে ব্যবসা করে আসছিলো। দোকানের জমি নিয়ে বাদশার চাচা আবু তাহেরের সাথে গত দুই বছর ধরে কোর্টে মামলা চলছিলো। আগামী সোমবার কোর্টের রায় হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে গতকাল বাদশার দোকান বন্ধ করে তালা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে চাচা আবু তাহেরসহ তার ছেলেরা বাদশার উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে মারধর বাদশাকে আহত করে। এই ঘটনায় গতকাল রাতেই বাদশা মামলার প্রস্তুতি নিচ্ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)