আলমডাঙ্গায় নৌকার প্রার্থী জিল্লুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-03-10 ইং
আলমডাঙ্গায় নৌকার প্রার্থী জিল্লুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিদাসপুর, ডাউকী, জামজামী, ঘোলদাড়ী, খাসকররা ও আলমডাঙ্গা পৌরসভাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পথসভা করেন। পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সামসুল আবেদীন খোকন। পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুদ, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক শাহিন রেজা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আল হোসাইন দীপক, জেলা কৃষকলীগ নেতা মহাসিন আলী, গোলাম মোস্তফা লালা, জাকারিয়া আলম, কৃষকলীগ নেতা সজীব, যুবলীগ নেতা রাজিবুল ইসলাম, টাইগার, হুমায়ন, ছাত্রলীগ নেতা রিভেন, শাকিল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)