নবীণ-প্রবীনরা হাতড়িয়েছেন পুরোনো সব স্মৃতি

আপলোড তারিখঃ 2019-03-10 ইং
নবীণ-প্রবীনরা হাতড়িয়েছেন পুরোনো সব স্মৃতি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রাক্তন সদস্য পুর্নমিলনী অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জাকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রাক্তন সদস্য পুর্নমিলনী-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী চুয়াডাঙ্গার সরোজগঞ্জে `এসো মিলি বন্ধনে সম্প্রীতির শৃঙ্খলে` প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত যারা ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা অঞ্চলের সদস্য বা প্রাক্তন সদস্য তাদের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে প্রায় দেড় শতাধিক সাবেক ছাত্র ইউনিয়ন কর্মীসহ বর্তমান ছাত্র ইউনিয়নের চুয়াডাঙ্গার সদস্যরা। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু বা এক সময়ের ছাত্র রাজনীতির সহযোদ্ধা বড় ভাইয়ের সাথে দেখা হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। হাতড়াতে থাকেন পুরোনো সব স্মৃতি। বক্তব্যে পুরোনো স্মৃতি চারণ করতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে অনেকে বলেন, সংগ্রাম ও ঐতিহ্যের নানা কথা। প্রাক্তনদের মধ্যে অধিকাংশই ছিলেন বেশ বয়স্ক। কর্মসূত্রে দেশের বিভিন্ন এলাকায় ও দেশের বাইরে থাকলেও পুরোনো স্মৃতিতে একবার চোখ বুলানোর জন্য ছুটে এসেছিলেন অনেকেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা অসুস্থ্য ছাত্র ইউনিয়নের একাধিক সাবেক সদস্যকেও দেখা গেছে নারীর টানে ছুটে আসতে। মহান স্বাধিনতা যুদ্ধে ন্যাপ কমিউনিস্টপার্টি ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সদস্যসহ মুক্তিযোদ্ধা ছিলেন প্রায় পঞ্চাশের কাছাকাছি। এ যেন নবীন প্রবিণের এক মহামিলনমেলা। এ মিলনমেলায় যেমন ছিলো উল্লাস আর আনন্দ তেমনি বর্তমান ও প্রাক্তন ছাত্র ইউনিয়ন সদস্যদের মধ্যে ছিলো সহযোদ্ধা হারানোর শোক। সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বৃহত্তর কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি প্রবীণ বাম-রাজনৈতিক বর্তমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চুয়াডাঙ্গা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাড. শহিদুল ইসলাম, সংগঠনের পতাকা উত্তোলন করেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শিশির। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভার শুরুতে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মহান মুক্তিযুদ্ধসহ এ পর্যন্ত ছাত্র ইউনিয়নের যেসকল নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাবের পর তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বর্তমান ছাত্র ইউনিয়ন সদস্য প্রাক্তন ছাত্র ইউনিয়ন সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রাক্তন সদস্য পুর্নমিলনী -২০১৯’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাড. শহিদুল ইসলামের সভাপতিত্বে `বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোঁ না` স্লোগানে আনন্দ-উল্লাসে কাটানো ছাত্র ইউনিয়নের বিভিন্ন ঘটনা, আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, মহান স্বাধিনতাযুদ্ধে অংগ্রহণের নানা কাহিনীসহ পুরোনো স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আহ্বায়ক কমিটির সদস্য সাবেক জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি কাজল মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রাক্তন সদস্য পুর্নমিলনী -২০১৯’র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন শিশির, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রাক্তন সদস্য পুর্নমিলনী-২০১৯’র সদস্য সচিব অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, তৎকালিন বৃহত্তর কুষ্টিয়ার মহিলা কলেজের ভিপি মমতাজ আরা তারা, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কোরবান আলী মন্ডল, আ.শু বাঙালী, অধ্যক্ষ আবু তাহের, লুৎফর রহমান, এ্যাড. নুরুল ইসলাম, হাবিবী জহির রায়হান, আব্দুল মোমিন টিপু, রাজিব হাসান কচি, অ্যালবার্ট বিশ্বাস, এ্যাড. মনিরুজ্জামান, এ্যাড. বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. খোন্দকার নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, ডা. আব্দুল বারী, শামসুল আলম, আদিল হোসেন, আবুল কালাম আজাদ, গোলাম হোসেন, মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু, কাজী বদরুদ্দোজা, আফসার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, মর্জিনা খাতুন, নাজেরা খাতুন, তাওয়ার হোসেন, নারায়ণ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক শাহেদ জামাল, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শাওন কুমার রায়সহ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা অঞ্চলের বিভিন্ন সময়ের সদস্যবৃন্দ ও বর্তমান সদস্যরা। পরে উদীচী শিল্পিগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)