বাপ্পি সভাপতি বিপ্লব সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2019-03-10 ইং
বাপ্পি সভাপতি বিপ্লব সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:
ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. শাহজাহান আলী ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে গিলবার্ট বাপ্পি রায় সভাপতি (মাইক্রোফোন) প্রতীকে ২২ ভোট ও বিপ্লব হোসেন (টেলিফোন) প্রতীকে ২২ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যনারা হলেন- সহসভাপতি পদে মহররম আলী (ল্যাপটপ) প্রতীকে ২৪ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন শেখ (মাউস) প্রতীকে ৩০ ভোট, অর্থ সম্পাদক আজম আলী (চার্জার) প্রতীকে ২৯ ভোট, প্রচার সম্পাদক পদে রাজু আহমেদ (স্পিকার) প্রতীকে ২৩ ভোট, কার্যকরী সদস্য পদে হেলাল উদ্দীন (সিসি ক্যামেরা) প্রতীকে ২৫ ভোট, এফ এম মানিক (রাউটার) ২৫ ভোট, আশরাফুল (ক্যামেরা) ১৮ ভোট, হিরন উর রশিদ শান্ত (স্ক্যানার) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)