মদ ও ফেন্সিডিল উদ্ধার : তারিক আটক

আপলোড তারিখঃ 2019-03-10 ইং
মদ ও ফেন্সিডিল উদ্ধার : তারিক আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মেহেরপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান হয়েছে। অভিযানে মদ ও ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ``গতকাল ৯ মার্চ ও গত শুক্রবার ৮ মার্চ ভিন্ন ভিন্ন তিনটি অভিযানে চুয়াডাঙ্গার পৃথক পৃথক স্থানে ৪০ বোতল মদ এবং ৯৪ বোতল ফেন্সিডিল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৯৭ হাজার ৬০০ টাকা। আটককৃতদ্রবাদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে। `` এদিকে, গতকাল শনিবার মেহেরপুরের বাজিতপুর নিচুবাগান এলাকা থেকে দুই বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ গাংনির আব্দুল হান্নানের ছেলে তারিক মাহমুদ (২৮) নামে একজনকে আটক করা হয়। তাকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)