দুই উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত

আপলোড তারিখঃ 2019-03-09 ইং
দুই উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ১ মহিলা ভাইস চেয়রম্যানসহ মেহেরপুর অফিস: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এ্যাড. ইয়ারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা এবং মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে জিয়া উদ্দীন বিশ্বাসকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় এ্যাড. ইয়ারুল ইসলামকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। অপরদিকে, সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় লতিফুন নেছা লতাকে বিনা প্রতিদ্বন্দিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। এদিকে মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে জিয়া উদ্দীন বিশ্বাস একক ভাবে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)