মেননের বিচার ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি

আপলোড তারিখঃ 2019-03-09 ইং
মেননের বিচার ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও রাশেদ খান মেননের বিচার দাবিতে গতকাল বাদ জুমা বায়তুল মুকাররম উত্তর গেটে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ও ঢাকা মহানগর হেফাজত ইসলাম-এর যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মুকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। ঢাকা মহানগর হেফাজতে ইসলাম-এর আমির ও তাহাফফুজে খতমে নবুওয়াত-এর সহ-সভাপতি মাওলানা নুর হুসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, রাশেদ খান মেনন খতমে নবুওয়াতকে অস্বীকার করে কাদিয়ানীদের পক্ষ নেয়ায় কাফের হয়ে গেছে। যারা কাদিয়ানীরকে এবং মেননকে কাফের বলবে না তাদের ঈমান থাকবে না। তিনি বলেন, মেনন হেফাজতের বিরুদ্ধে কথা বলেছে। আহমদ শফী ও ওলামায়ে কেরামের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছে। তাই মেননকে সংসদ থেকে বের না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। হেফাজতে ইসলামের বিরুদ্ধে কথা বললে হেফাজতে ইসলাম কঠিন কর্মসূচি দেবে। কওমী মাদরাসার বিরুদ্ধে কথা বললে জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। আল্লামা বাবুনগরী বলেন, রাশেদ খান মারা গেলে জানাযা দেয়া যাবে না, কবরস্থানে দাফন করা যাবে না। রাশেদ-ইনু-শাহরিয়ার কবিরদের ঠাঁই এদেশে হবে না। তিনি বলেন, আক্বিদায়ে খতমে নবুওয়াত করতে বুকের তাজা রক্ত দিতে এদেশের তৌহিদী জনতা প্রস্তু‘ত রয়েছে। খেলাফত আন্দোলনের আমির ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত-এর সহ-সভাপতি মাওলানা শাহ আতাউল্লাহ বলেন, মেনন ইসলাম, কুরআন, কওমি শিক্ষা, আহমদ শফীসহ আলেম-ওলামাদের নিয়ে কটাক্ষ করে সংসদ অপবিত্র করেছে। তাকে সংসদ থেকে বের করে দিতে হবে। ইসলাম, আলেম-ওলামা ও কওমী শিক্ষার বিরুদ্ধে কথা বললে তৌহিদী জনতা তার দাত ভেঙে দিবে। সভাপতির বক্তব্যে আল্লামা নুর হুসাইন কাসেমী বলেন, প্রধানমন্ত্রীকে মেননের বিচার করতে হবে। সংসদে দেয়া তার বক্তব্য কার্য্যবিবরণী থেকে বাদ দিতে হবে। তিনি সরকারের নিকট অবিলম্বে কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি করেন। কাদিয়ানীদের কাফের ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নতুন নতুন কর্মসূচি দেয়া হবে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, মেননকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়ায় সে পাগল হয়ে গেছে। কাদিয়ানীদের খুশি করতে সংসদে গিয়ে তাদের পক্ষে বক্তব্য দিয়েছে। তিনি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং মেননের বিচার দাবিতে আগামীতে সকল কর্মসূচি সফল করতে তৌহিদী জনতার প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)