দামুড়হুদায় দু-দিনব্যাপি নারী উন্নয়নমেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-03-09 ইং
দামুড়হুদায় দু-দিনব্যাপি নারী উন্নয়নমেলার উদ্বোধন ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই শ্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় দু-দিনব্যাপি নারী উন্নয়নমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক অফিস চত্ত্বরে দু-দিনব্যাপি নারী উন্নয়নমেলার আয়োজন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান প্রধান অতিথি হিসেবে ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ:দা:) আব্দুল আওয়াল, জেলা পরিষদ সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা দিল তৌহিদা, বন্ধন নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সালেহা খাতুন, পুষ্প নারী ও শিশু উন্নয়ন সংস্থার পক্ষে মুসলিমা খাতুন, এনজিও সংস্থা মাতৃত্বভাতা বনলতার শিরিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রশিক্ষক সাথী খাতুন, অফিস সহকারী মুক্তি সাহা, অফিস সহায়ক সুমন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)