আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান জিল্লুকে সমর্থন দিলেন আসাদুজ্জামান কবির

আপলোড তারিখঃ 2019-03-09 ইং
আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান জিল্লুকে সমর্থন দিলেন আসাদুজ্জামান কবির ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষধ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী জিল্লুর রহমানের নৌকা প্রতিকের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির। গত বৃহস্পতিবার রাতে জেলা পরিষদের চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকনের উপস্থিতিতে তার বাসভবনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান কবির সমর্থন জানান। তিনি জানান, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমানকে সমর্থন জানিয়ে তার পক্ষে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা করলেন। যারা তাকে সমর্থন জানিয়ে কাজ করেছেন সেই সব কর্মি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলকে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার লক্ষে নৌকা প্রতিকে ভোট দেবার আহবান জানান। এসময় উপস্থিত নৌকা প্রতিকের প্রার্থী জিল্লুর রহমান তার বড় ভাই আসাদুজ্জমান কবিরের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিউদ্দিন, আওয়মী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা আক্কাস আলী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুদ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল হোসাইন দীপক, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীন রেজা, ছাত্রলীগ নেতা কাউন্সিলর জাইদুল ইসলাম, কাউন্সিলর আলী আজগর সাচ্চু, জেলা কৃষকলীগ নেতা মহাসিন আলী, গোলাম মোস্তফা লালা, জাকারিয়া আলম, কৃষকলীগ নেতা সজীব, যুবলীগ নেতা রাজিবুল ইসলাম, টাইগার, হুমায়ন, ছাত্রলীগ নেতা রিভেন, শাকিল প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)