কার্পাসডাঙ্গায় গ্রাম পুলিশদের মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-03-09 ইং
কার্পাসডাঙ্গায় গ্রাম পুলিশদের মানববন্ধন ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত বিমল চৌকিদারের ছেলে গ্রাম পুলিশ হারাধনকে মারধরের অভিযোগ উঠেছে। বাঘাডাঙ্গার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে মিন্টু মন্ডলের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসাদুর রহমান আসাদ জানান আমি অভিযোগ পেয়েছি অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে। জানা গেছে, ৪নং ওয়ার্ড মেম্বর মন্টু ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হারাধনকে বয়স্কভাতার কার্ডের জন্য কয়েকটি নাম দিতে বলে। এতে হারাধন কয়েকজনের সাথে আলোচনা করে নাম দেয়। বিষয়টি জানতে পেরে কথিত মাতব্বর মিন্টু, সমিরের ছেলে শুকুর, আলী, লোকাসের ছেলে মুকুল মিলে গত বৃহস্পতিবার রাতে হারাকে নাম না দেওয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করে। পরে হারাকে মারধর করে মিন্টু। মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবীতে গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ। এসময় গ্রাম পুলিশের সদস্যরা বলেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। মেম্বরের দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে কেন আমাদের মার খেতে হবে। অভিযুক্তদের আইনগত শাস্তি না হলে কর্মবিরতিসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তাঁরা। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান জানান বিষয়টি যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)