মুজিবনগরে ভাইস চেয়ারম্যান পদে দু’জনের মনোনয়ন প্রত্যাহার

আপলোড তারিখঃ 2019-03-08 ইং
মুজিবনগরে ভাইস চেয়ারম্যান পদে দু’জনের মনোনয়ন প্রত্যাহার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মুজিবনগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। মুজিবনগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিএম জাহিদ হাসান ও খালেদুজ্জামান কাজল তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। মুজিবনগর উপজেলায় চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতায় থাকলেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (সাবেক) ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মোল্লা, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি (সাবেক) ও জেলা ছাত্রলীগের সহসভাপতি (সাবেক) রোকনুজ্জামান রোকন ও জিল্লুর রহমান (জাহাঙ্গীর) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, আফরোজা খাতুন ও নাজমা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)