পুলিশি অভিযানে জীবননগরে বিভিন্ন মামলায় আটক-৮

আপলোড তারিখঃ 2019-03-08 ইং
পুলিশি অভিযানে জীবননগরে বিভিন্ন মামলায় আটক-৮ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৮ জন আটক হয়েছে। গত বুধবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে এএসআই সাজ্জাদ, বিশ্বনাথ, মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, চোর ও জুয়াড়ীদের আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর পাড়ার আলতাপ হোসেনের ছেলে মাদকব্যবসায়ী মেহেদী হাসানকে (৩০) ৪ পিস ই্য়াবাসহ আটক করে। এ ছাড়াও উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের জামির হোসেনের ছেলে জিয়ারুল (৩৬), আফিল উদ্দিনের ছেলে মহিদুল (২৮), আবু সুলতানের ছেলে আকাশ (১৮), আনারুল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমির মিয়ার ছেলে লিটন (৪০) ও সাইফুল ইসলামের ছেলে সোহেলকে (২২) জুয়া খেলার অপরাধে আটক করে। এছাড়াও জীবননগর পৌর শহরের ৪নং ওয়ার্ডের সোহরাব ব্যাপারীর ছেলে মামুনকে (৩০) চুরির অপরাধে আটক করে। আটককৃত সবাইকে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা হাজতে প্রেরণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)