কালীগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপলোড তারিখঃ 2019-03-08 ইং
কালীগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে শিউলি খাতুন (২৪) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পিতা। যৌতুকের টাকা না দিতে পারায় জামাই মামুন তার মেয়েকে হত্যার পর ঘরের আড়াই ঝুলিয়ে রাখে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি গ্রামে। নিহত শিউলি খাতুন কোটচাঁদপুর উপজেলার কুল্লাগাছা গ্রামের শহর আলীর মেয়ে। এ ঘটনায় গত বুধবার রাতে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত শিউলির পিতার শহর আলী অভিযোগ করেন, তার মেয়ের সাথে শাহপুর ঘিঘাটি গ্রামের জুলহাস হোসেনের ছেলে মামুনের বিয়ে হয়। তাদের ঘরে সন্তানও জন্ম নেয়। বিয়ের পর থেকেই মামুন যৌতুকের দাবিতে মেয়েকে মারপিট করতো। বিয়ের পর নগদ টাকা, টিভি কিনে দেওয়া হয়েছে। যৌতুকের টাকার কারণে বুধবার শিউলিকে পিটিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে প্রচার করে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ বুধবার রাতে লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশীরা জানান, প্রায়ই শিউলিকে যৌতুকের দাবিতে মামুন শারিরিক নির্যাতন করতো। বুধবার দুপুরেও তাকে মারপিট করে মামুন। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। শিউলির লাশ, বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)