চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামী আটক

আপলোড তারিখঃ 2019-03-08 ইং
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চেক জালিয়াতি মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী উজুলপুরের ফারুক (৪০) নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে, ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী আসছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই ভবোতষ রায়সহ সঙ্গীয় ফোর্স বড় বাজারে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজুলপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে ফারুককে গ্রেফতার করেন। সে একটি চেক জালিয়াতি মামলায় ১০ মাসের সাজাসহ ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানার আসামী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)