বর্ণিল ক্যাম্প ফায়ারে সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ অতিথিরা

আপলোড তারিখঃ 2019-03-08 ইং
বর্ণিল ক্যাম্প ফায়ারে সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ অতিথিরা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মহাতাঁবু জলসার মধ্যদিয়ে রোভার মেট কোর্সের সমাপনী বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা রোভারের আয়োজনে ১০ম রোভার মেট কোর্সের সমাপনী অনুষ্ঠান মহাতাঁবু জলসার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রোভার সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কোর্স লিডার খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শহিদুল ইসলাম, জেলা রোভারের সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, নেতা প্রতিনিধি আবু নাসির। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা রোভার প্রতিনিধি শাফিউল ইসলাম শিবলু, কোর্স প্রশিক্ষক আবুল কালাম আজাদ, ইমদাদ হোসেন, আহম্মদ আলী প্রমুখ। জেলা রোভারের সহ-কমিশনার ওবায়দুল ইসলাম তুহিনের প্রানবন্ত সঞ্চালনায় মেট কোর্সে অংশগ্রহণকারীদের ৯টি উপদল ও দু’টি জিরো প্রেট্রোল স্বপ্রযোজিত সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকদের মনরঞ্জন করেন। তবে উপস্থিত অতিথি ও দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছিল রোভারদের ক্যাম্প ফায়ার। অর্থ্যাৎ মাঠের মাঝখানে জ্বালানি একত্রিত করে আগুন জ্বালিয়ে তার চারপাশ ঘিরে আনন্দ উল্লাস। উল্লেখ্য, গত ৪ মার্চ শুরু হওয়া ৫দিনব্যাপী এ মেট কোর্স শেষ হবে আজ শুক্রবার সকালে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)