ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফন নেছা লতা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহারকারীরা হলেন- রোকসানা কামাল, শাহাজাদি খাতুন এবং সামসুন্নাহার ঝুনু। মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
