সেবা করার জন্য আপনাদের পাশে থাকতে চাই

আপলোড তারিখঃ 2019-03-08 ইং
সেবা করার জন্য আপনাদের পাশে থাকতে চাই ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার আনিছ বিশ্বাস: আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা শহরে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে চুয়াডাঙ্গা শহরের নিউমার্কেট, প্রিন্স প্লাজা, ফাতেমা প্লাজাসহ বিভিন্নস্থানে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. তালিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক চপল, যুবলীগ নেতা শেখ সেলিম, মুন্না জোয়ার্দ্দার, রতন, পিন্টু, শরীফ, আনোয়ারসহ স্থানীয় জনগণ। গণসংযোগকালে তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের শেখরে পৌঁছে গেছে। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। আগামীতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে আমি নির্বাচিত হলে উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সাধারণ মানুষ অসহায় গরীব দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)