আলমডাঙ্গায় স্বাধীনত দিবস পালনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2019-03-08 ইং
আলমডাঙ্গায় স্বাধীনত দিবস পালনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ও আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার। আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিনের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, আলমডাঙ্গা বনিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব রফিক মিয়া, সার ব্যবসায়ী আলহাজ্ব হারুনার রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, খাদ্য কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, আলাউদ্দিন আহম্মদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল আলম লুলু, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মাসুদ রানা লিটন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)