মিছিলের মধ্য দিয়ে শেষ হল প্রচার-প্রচারণা

আপলোড তারিখঃ 2019-03-07 ইং
মিছিলের মধ্য দিয়ে শেষ হল প্রচার-প্রচারণা ছবির ক্যাপশন:
কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন দর্শনা অফিস: কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে গোটা দর্শনায় বিভিন্ন মহলে, চায়ের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারী ও সমর্থকদের আলোচনা সমালোচনা চলছে। প্যানেল ভিত্তিক নির্বাচন হওয়ায় দু’টি প্যানেলে বিভক্ত তৈয়ব-মাসুদ ও সবুজ প্রিন্সকে ঘিরে তাদের কর্মী ও সমর্থকসহ এলাকার বিভিন্ন মহলে নানামুখী গুঞ্জন শোনা যাচ্ছিলো গোটা এলাকাই। তবে গতকাল বুধবার বিকাল ৩টায় কেরুজ ক্লাব মাঠ প্রাঙ্গনে প্রচারণার শেষ ভাগে কর্মী শক্তি প্রদর্শনে কোন প্যানেল ছিনিয়ে নেবে বিজয়ের মালা তা অনেকটাই খোলসা হয়েছে শ্রমিক, কর্মচারী ও সমর্থকদের মাঝে। বেশ কিছু শ্রমিক কর্মচারীদের কাছ থেকে জানা যায়, ২০১৯ সালের নির্বাচনের আগে যারা ক্ষমতায় ছিলো তারাই আবার এ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের চেয়ারে বসবে। তারা এও বলে কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ১ হাজার ১ জন ভোটারের মধ্যে একতৃতীয়াংশ ভোট তৈয়ব-মাসুদ প্যানেলের যা গতকাল মিছিলে লক্ষ করা গেছে। এর বিপক্ষ প্যানেল সবুজ-প্রিন্সের বেশ কিছু কর্মীদের কাছ থেকে শোনা যায়, কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনে আগে থেকে কিছু বলা যাবে না। ভোট দেওয়ার পরেই ফলাফলে বোঝা যাবে কে পাশ করলো আর কে ফেল করলো। তবে এও শোনা যায়, তৈয়ব-মাসুদ ও সবুজ-প্রিন্স এ দুই প্যানেলের মধ্যে এত কর্মী বা ভোটের ফারাক তা এ দুই দিনে কোনভাবেই পূরণ করা সম্ভব নই বলে ধারণা করছে এলাকার সুধী মহল। তবুও নির্বাচনে জয়লাভ করার জন্য কোন প্যানেলের নেতারা বসে নেই। নাওয়া খাওয়া ভুলে যেন দিনভর ব্যাস্ত সময় পার করতে হচ্ছে নেতা কর্মীেেদর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)