ঘোষিত কর্মসূচি সফল করেত মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2019-03-07 ইং
ঘোষিত কর্মসূচি সফল করেত মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম চালুর দাবিতে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম চালুর দাবিতে ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করতে আলমডাঙ্গা রেলস্টেশন রক্ষা সংগ্রাম কমিটির সাথে বণিক সমিতি এবং মুদি ও মনোহারি সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপারেটাল কার্যক্রম অবিলম্বে চালুসহ ঐতিহ্যবাহী আলমডাঙ্গা রেলস্টেশনের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে ঘোষিত মানববন্ধন ও শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করেন। আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে সভায় আলমডাঙ্গা রেলস্টেশন রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহব্বায়ক পৌর কাউন্সিলর আলাল উদ্দিনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সম্পাদক আলহাজ¦ মীর শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, বৃহত্তর কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ সিঞ্জুল মিয়া, মুদি ও মনোহারি সমিতির সম্পাদক আলাউদ্দিন মিয়া, বণিক সমিতির সহসম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জনি মিয়া, সাবেক তহবাজার সমিতির সভাপতি ইউসুফ আলী মোল্লা, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, আলমডাঙ্গা রেলস্টেশন রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহব্বায়ক নাজমুল হাসান লিমন মল্লিক, সদস্য রোকনুজ্জামান সোহাগ, আব্দুর জব্বার লিপু, মিশর বিশ^াস, ইমদাদ হোসেন, বণিক সমিতির সদস্য জসিম উদ্দিন, মীর মতিয়ার রহমান, রাজিবুল ইসলাম, শেখ সাদী শিশির, মোহাম্মদ আলী মন্টু, ক্যাপ জয়নাল আবেদীন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সুজন ইভান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)