দর্শনায় ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-03-07 ইং
দর্শনায় ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন পাড়ার হারুনের বাড়ি থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে দামুড়হুদা থানা পুলিশ। এ সময় পুলিশ কাউকে আটক করতে না পারলেও বাড়ির মালিক হারুনসহ ৩ জনকে পলাতক আসামী করে থানায় মাদক আইনে মামলা করেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বেলা ৩টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মিল্টনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন মাছ বাজার সংলগ্ন মৃত নুরুল ইসলামের ছেলে হারুন মিয়ার বাড়িতে এক মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির একটি ঘর থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তবে বাড়িতে কেউ না থাকায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ বিষয়ে বাড়ির মালিক নুরল ইসলামের ছেলে হারুন (২২), নুরুল ইসলামে স্ত্রী ফাতেমা বেগম (৫০) ও মৃত লিটনের স্ত্রী লাবলী আক্তারকে (৩৫) পলাতক আসামী করে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানায় দামুড়হুদা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)