মোবাইল কোর্টে চার ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2019-03-07 ইং
মোবাইল কোর্টে চার ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার দোকানে রেখে বিক্রয় করার অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার সকালে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার দোকানে রেখে বিক্রয় করার অপরাধে ফেন্সি হার্ডওয়ারের মালিক আ. হামিদ বাদলের কাছে থেকে দুই হাজার টাকা, আজিবার ট্রেডার্সের মালিক আজিবার হোসেনের কাছে থেকে দুই হাজার টাকা, আজিজ সু ষ্টোরের মালিক আ.আজিজের কাছে থেকে দুই হাজার টাকা ও জুয়েল ইলেকট্রনিক্সের মালিক গিয়াস উদ্দীনের কাছে থেকে পাঁচশ’ টাকাসহ চারজনের কাছে থেকে মোট ৬ হাজার ৫শ’ টাকা জরিামান আদায় করেছে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও সুজন দাশ গুপ্ত। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও সুজন দাশ গুপ্ত জানান, ১৫৬ এর আইনের ৬-(ক) গ ধারা মোতাবেক অবৈধভাবে গ্যাস সিলিন্ডার দোকানে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রয় করার অপরাধে চারজনের কাছে থেকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)