চুয়াডাঙ্গায় প্যাথেডিন ও গাঁজাসহ আটক-২

আপলোড তারিখঃ 2019-03-07 ইং
চুয়াডাঙ্গায় প্যাথেডিন ও গাঁজাসহ আটক-২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও শহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বিকেলে পৃথক স্থান থেকে প্যাথিডিন ইনজেকশন ও গাঁজাসহ তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই মুহিতুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার কানাপুকুর এলাকায় অভিযান চালান। এ সময় আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিন্টু হোসেনকে (৩৫) গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ পিস প্যাথেডিন ইনজেকশন। এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদে ভিত্তিতে সদর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা ঘোনাপাড়ায় অভিযান চালান। এ সময় ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন জীবননগর উপজেলার শিংনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে ফরজ আলীকে (৪৫)। আজ বৃহস্পতিবার মাদকদ্রব্য আইনে মামলাসহ দুজনকে আদালতে সোপর্দ করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)