ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-03-07 ইং
ভারতীয় মদসহ বিভিন্ন মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার পৃথক সমরয়ে পৃথক স্থান থেকে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত আকে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ডুগডুগি বাজার হতে ২৮০টি ইনজেকশন, ২,১০০টি বিভিন্ন প্রকার ট্যাবলেট এবং ৭টি স্প্রে উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭ হাজার ৫০ টাকা। একইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের মাঠপাড়া থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। উদ্ধারকৃত মদ ও অন্যান্য মালামাল মাদকদ্রব্য/কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)