প্রতীক বরাদ্দ সম্পন্ন : ৯ মার্চ ভোট

আপলোড তারিখঃ 2019-03-07 ইং
প্রতীক বরাদ্দ সম্পন্ন : ৯ মার্চ ভোট ছবির ক্যাপশন:
ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় শহীদ আবুল কাসেম সড়কস্থ ফাতেমা প্লাজার দ্বিতীয় তলার ন্যাশনাল মটরস’র সমিতির অস্থায়ী কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মোহা. শাহজাহান আলী সকল প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেন। সভাপতি পদে গিলাবার্ট বাপ্পি রায় (মাইক্রোফোন) ও আবু সাঈদ (ইউপিএস) প্রতীক পেয়েছেন। সহ-সভাপতি পদে মহররম আলী (.....), রবিন (মোমোরি কার্ড), সাধারণ সম্পাদক পদে বিপ্লব হোসেন (টেলিফোন) ও টনিক (প্রিন্টার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন শেখ (মাউস) ও রোকন (মনিটর), অর্থ বিষয়ক সম্পাদক পদে আজম (চার্জার) ও হুমায়ুন (হেডফোন), প্রচার সম্পাদক পদে রাজু (স্পিকার) ও জিকু (কি-বোর্ড), সদস্য পদে- হেলাল (সিসি ক্যামেরা), মানিক (রাউটার), আশরাফুল (ডিজিটাল ক্যামেরা), শান্ত (স্ক্যানার) ও আরিফ (পেনড্রাইভ) প্রতীক বরাদ্দ পান। আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)