ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার
আনিছ বিশ্বাস:
আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট, দাসপাড়া, চন্ডিপাড়া, বালিয়াকান্দি, কুশোডাঙ্গা, পিরোজখালীসহ বিভিন্নস্থানে তিনি নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, যুবলীগ নেতা শেখ সেলিম, মুন্না জোয়ার্দ্দার। এছাড়া আরও উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মশিউর রহমান, ১নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন, ২নং ওয়ার্ড সাবেক মেম্বার রবিউল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মিসহ স্থানীয় জনগণ।
গণসংযোগকালে তিনি বলেন, আগামীতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে আমি নির্বাচিত হলে উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। গ্রামগুলোকে শহরের আদলে গড়ে তোলা হবে। সাধারণ মানুষ অসহায় গরীব, দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি করতে ভালোবাসি, তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা আমাকে কাজ করার সুযোগ দিন। বাংলাদেশ এখন উন্নয়নের শেখরে পৌছে গেছে। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
