খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড তারিখঃ 2019-03-06 ইং
খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল (বিএসএমএমইউ)তে নেয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সচিবালয়ে ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যখন অন্তরীণ হলেন তখন আমরা তাকে জেল কোড অনুযায়ী যা যা করার সর্বোচ্চ ব্যবস্থা করেছি। আমরা তাকে বিএসএমএমইউতে পাঠিয়েছিলাম, হাসপাতাল রিলিজ করলে আমরা নিয়ে আসি। আপনারা এও জানেন, হাইকোর্টের মাধ্যমে একটি বোর্ড করে দেয়া হয়েছিল, এই বোর্ড তার চিকিৎসায় সব ধরনের খোঁজ-খবর রাখবে এবং ব্যবস্থা নেবে।’ তিনি বলেন, ‘এই বোর্ড গত ২৪ ফেব্রুয়ারি কারাগারে তাকে (খালেদা জিয়া) ভিজিট করেছে এবং তারা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছেন। পরীক্ষা-নীরিক্ষার জন্য তাকে আবারও বিএসএমএমইউতে পাঠানোর কথা বলেছেন। ওখানে এই পরীক্ষাগুলো করার জন্য বলেছেন।’ ‘বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে তাকে আবারও বিএসএমএমইউতে পাঠাব চিকিৎসার জন্য’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেগম জিয়াকে কবে নাগাদ হাসপাতালে পাঠানো হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিগগিরই পাঠাব। বোর্ড যেভাবে বলে সেভাবেই তাকে বিএসএমএমইউতে পাঠানো হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)