ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা বিএনপি’র জেলা কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা বিষয়ে কেন্দ্রের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুণ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ ১৮৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সোমবার থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে। কেন্দ্রের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করায় বিএনপি’র মেহেরপুর জেলা কমিটির এখন থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বাধা রইলোনা।
