মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল শুরু আজ

আপলোড তারিখঃ 2019-03-06 ইং
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল শুরু আজ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: দীর্ঘ প্রতিক্ষার পর আজ বুধবার থেকে অবশেষে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল শুরু করবে। মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনির প্রচেষ্টায় এলাকার মানুষের দীর্ঘদিনের জনদুর্ভোগের সমাধান হলো। এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসন, বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের যৌথ সভা শেষে বুধবার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চালাচলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। খলিসাকুন্ডি থেকে কুষ্টিয়া পর্যন্ত সড়কে যান চলাচলে অনুপোযোগী হয়ে পড়ার কারণে প্রায় ২ বছর পূর্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া বাস মালিক সমিতি। এর ফলে মেহেরপুর থেকে খলিসাকুন্ডি গিয়ে সেখানে থেমে পুনরায় বাস পরিবর্তন করে কুষ্টিয়া যেতে হত যাত্রীদের। যে কারণে দীর্ঘদিন ধরে যাত্রীরা হয়রানির শিকার হতে হত এবং সেই সাথে তাদের অনেক সময় ব্যয় হয়ে যেত। মেহেরপুর থেকে কুষ্টিয়া মাত্র ৫৮ কিলোমিটার সড়ক পাড়ি দিতে দুই ঘন্টার অধিক সময় লাগে। অথচ সরাসরি বাস চলাচল করলে পৌনে দুই ঘন্টাতেই কুষ্টিয়া পৌঁছানো সম্ভব হবে। এ ব্যাপারে মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি বলেন, আমি মেহেরপুরে যোগদানের পর থেকে বিষয়টি নিয়ে কাজ শুরু করি। এর মধ্যে কয়েক দফা দুই জেলার বাস মালিক ও শ্রমিকদের সাথে মিটিং করেছি। দেরি হলেও অবশেষে বুধবার থেকে সরাসরি বাস চলাচল করবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)