কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচন  আজ শেষ হচ্ছে প্রচার-প্রচারণা

আপলোড তারিখঃ 2019-03-06 ইং
কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচন  আজ শেষ হচ্ছে প্রচার-প্রচারণা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন। বিভিন্ন মোড়ে মোড়ে প্রতীক নিয়ে বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকদের মিছিলে গোটা কেরু এলাকা যেন মুখরিত। দফায় দফায় প্রতীক নিয়ে মিছিল ও আলোচনা সভায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মাঠ গরম করছে নেতাকর্মীরা। এছাড়া মাড়াই মৌসুম বন্ধ হওয়াতে বেশ কিছু শ্রমিকরা জেলার বিভিন্ন এলাকায় গ্রামে (বাড়ি) চলে যাওয়ায় নেতারা ছুটছে ওই সকল কর্মীদের বাড়িতে বাড়িতে তাদের প্রতীক জানান দিতে ও ভোট চাইতে। নির্বাচন পরিচালনা কমিটির আচরণ বিধির তারিখ অনুযায়ী আজ আখেরী মিছিলের মধ্যে দিয়ে শেষ হবে সকল প্রকার প্রচার প্রচারণা। প্যানেল ভিত্তিক নির্বাচন হওয়ায় আজ বিকাল ৩টার সময় তৈয়ব-মাসুদ প্যানেলের কর্মীদের ভোটার আইডি কার্ড নিয়ে স্ব স্ব সংগঠন কার্যালয়ে ও সবুজ-প্রিন্স প্যানেলের কর্মীদের স্ব স্ব সংগঠন কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আহব্বান করেন প্রার্থী নেতারা। কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন পূর্বে এ আখেরী মিছিলে ভোটার আইডি কার্ড বুকে ঝুলিয়ে কর্মী শক্তি প্রদর্শনের মাধ্যমেই অনেকটা হারা বা জেতার নির্ভর করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)