দামুড়হুদায় গণহত্যা দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপনে প্রস্তুতিসভায় সাংসদ হাজি টগর

আপলোড তারিখঃ 2019-03-06 ইং
দামুড়হুদায় গণহত্যা দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিবস উদযাপনে প্রস্তুতিসভায় সাংসদ হাজি টগর ছবির ক্যাপশন:
মহা ধুমধামের সাথে জন্ম শতবার্ষিকী পালন করা করা হবে প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, গণহত্যা দিবস এবং ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি সুকমার বিশ্বাস, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুন, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি রবিউল হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শামিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, ‘একটি বাড় একটি খামার’ প্রকল্পের ম্যানেজার মাজহারুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, খলিলুর রহমান ভূট্টু, শাহ মোহা এনামুল করীম ইনু, সেনেটারী ইন্সপেক্টর জামাত আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি বদর উদ্দীন, বর্তমান সভাপতি হাজি সহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, সংগীতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আসমত আলী বিশ্বাস, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার, দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন, আবুল হাশেম মেম্বারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন। প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, এ বছর আমরা যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী পালন করবো এবং আগামী ২০২০ সালে মহা ধুমধামের সাথে জন্ম শতবার্ষিকী পালন করা করা হবে। এ ছাড়া নানা আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসটিও পালন করা হবে। সেই সাথে ২৫ মার্চ গনহত্যা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে সঠিকভাবে তুলে ধরতে হবে। অনুষ্ঠানটির সাবির্ক দায়িত্বে ছিলেন নাজির ওমর ফারুক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)