ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানে জরিামান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জীবননগর শহরে বিসমিল্লাহ হোটেল এন্ড দধি মিষ্টান্ন ভান্ডারের মালিক রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা এবং উপজেলার হাসাদহ বাজারের মাহিন ফুডের ম্যানেজার আলমকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকাসহ মোট দুই প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমান করেন। জীবননগর থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর আনিসুর রহমান।
