ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ মদ উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার এসকে হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানা অন্তর্গত বুড়িপোতা গ্রামের উত্তরপাড়া মাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
