সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপলোড তারিখঃ 2019-03-06 ইং
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে লাটাহাম্বার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সাথী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের মৃত লতিফ মিয়ার ছেলে দেশ লাইফ ইনস্যুরেন্সের মালিক মোখলেচুর রহমান মুকুল (৬০)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মুকুল জীবননগর বাজার হতে নিজ বাড়ি সুটিয়া গ্রামে যাওয়ার পথে হাসাদহ থেকে ছেড়ে আশা একটি অবৈধ লাটাহাম্বার দ্রুতগতিতে ছুটে আসে। এ সময় রাস্তার উপর ইটভাটার মাটি থাকায়, পিছলে যেয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয় জনগন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় জনগন একজন মোটরসাইকেল চালককে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তার মাথায় আঘাত লাগার কারণে মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহতর বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)