সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবো

আপলোড তারিখঃ 2019-03-06 ইং
সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবো ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী নঈম জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার সদর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্ষন্ত চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের ৪নং যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সবুর বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে যুবলীগ নেতা কাছেদ, শহীদ, রিপন, তাজ, রফিকুল, নাজমুলসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের শংকরচন্দ্র, জালশুকা ও ফুলবাড়ি গ্রামে পথসভা ও গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন ও দোয়া প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে চুয়াডাঙ্গা সদরকে মডেল হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় আমি তাই করবো। উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে প্রত্যেকটি ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব। তিনি আরও বলেন, আমি আশ্বাস দিতে চাই না, আশ্বস্ত করতে চাই আমি দায়িত্ব পেলে উপজেলাবাসীর ন্যায্য পাওনা তাদের মাঝে বুঝিয়ে দিতে পারবো। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আজাদুল ইসলাম আজাদ, লাভলু, মোহাম্মদ পিরু, শাহীসহ অন্যান্য নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)