আলমডাঙ্গা রেলস্টেশন চালুর দাবিতে ঘোষিত মানববন্ধন সফল করতে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2019-03-06 ইং
আলমডাঙ্গা রেলস্টেশন চালুর দাবিতে ঘোষিত মানববন্ধন সফল করতে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম চালুর দাবিতে ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করতে মুক্তিযোদ্ধা ও বণিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে আলমডাঙ্গা রেলস্টেশন রক্ষা সংগ্রাম কমিটি। সভায় অপারেটাল কার্যক্রম অবিলম্বে চালুসহ ঐতিহ্যবাহি আলমডাঙ্গা রেলস্টেশনের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে ঘোষিত মানববন্ধন ও শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষণা করেন। এছাড়া আজ বুধবার সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে রেলস্টেশন রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের সাথে বৃহত্তর কাপড় ব্যবসায়ী সমিতিসহ ২৭টি পেশাজীবী সংগঠণের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আলমডাঙ্গা রেলস্টেশন রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার শফিউর রহমান সুলতান জোয়ার্দ্দার, আব্দুল কুদ্দুস, নূর মোহাম্মদ জকু, সাবেক ইউপি চেয়ারম্যান অগ্নিসেনা মইন উদ্দীন আহমেদ, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, বৃহত্তর কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু মুসা, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সুজন ইভান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)