আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2019-03-05 ইং
আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির সাক্ষাৎ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। আজ মঙ্গলবার সচিবালয়ে বৈঠকটি হওয়ার কথা। অন্যান্য আলোচনার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে বলে জানা গেছে। গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার বেলা আড়াইটায় সচিবালয়ে এ সাক্ষাৎ করবে। সাক্ষাতের বিষয় সম্পর্কে জানতে চাইলে শায়রুল বলেন, নানান বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়টিই বেশি প্রাধান্য পাবে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিএনপির একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। সেখানেও কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে আলোচনা হয়। গতকাল রোববার নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির হন খালেদা জিয়া। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন। এরপর মির্জা ফখরুল অভিযোগ করেন, চিকিৎসকদের কাছ থেকে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)