প্রশিক্ষণ নিলেই হবে না; যথাযথ কাজে ব্যবহার করতে হবে

আপলোড তারিখঃ 2019-03-05 ইং
প্রশিক্ষণ নিলেই হবে না; যথাযথ কাজে ব্যবহার করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রোভার মেট কোর্সের উদ্বোধনকালে ছেলুন জোয়ার্দ্দার এমপি বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভারের আয়োজনে ১০ রোভার মেট কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে আয়োজিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় রোভারদের উদ্দেশ্যে এক বক্তব্য তিনি বলেন, ‘সামাজিক ও সেবামূলক কাজে তোমাদের ভূমিকা রাখতে। প্রাকৃতিক দুর্যোগে আগামসাড়াদান থেকে শুরু করে সকল পরিস্থিতিতে স্কাউটস-রোভারদের দায়িত্বপালন করতে হয়। ফলে আমাদের জান এবং মালের ক্ষয়ক্ষতি কম হয়। শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, যথাযথ কাজে ব্যবহার করতে হবে। ভালো কাজে সবার পাশে থাকা, যে কোন পরিস্থিতি মোকাবেলা করা, প্রতিযোগিতায় জয়ী হবে তোমরাই। এক্ষেত্রে চেষ্টার বিকল্প নাই।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার প্রফেসর কামরুজ্জামান, জেলা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর ও সহকারী কমিশনার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার শিবানী সরকার, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কোর্স লিডার খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি শহিদুল ইসলাম, জেলা রোভারের সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, নেতা প্রতিনিধি আবু নাসির। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা রোভারের সহ-কমিশনার ওবায়দুল ইসলাম তুহিন, জেলা রোভার প্রতিনিধি শাফিউল ইসলাম শিপলু, কোর্স প্রশিক্ষক আবুল কালাম আজাদ, ইমদাদ হোসেন, আহম্মদ আলী প্রমুখ। কোর্স সংশ্লিষ্টরা জানান, এবার ১০ম বারের মতো এ আয়োজনে ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সম্পূর্ণ আবাসিক এ কোর্স পরিচালনার দায়িত্বে রয়েছেন ১৩ জন কর্মকর্তা ও ১০ জন সেচ্ছাসেবক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)