ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পুরষ্কার বিতরণকালে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী টোটন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার শ্রীকোল-বোয়ালিয়া গ্রামে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে শ্রীকোল-বোয়ালীয়া স্কুল মাঠে এই পুরষ্কার বিতরণী ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহম্মেদ চন্দন, শংকরচন্দ্র ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান, বেগমপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা পরিষদ ৫নং ওয়ার্ড সদস্য জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষক/শিক্ষার্থী ও ছাত্র/ছাত্রীবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারে উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে জাতির জনক শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সেদিন থেকে এদেশের প্রত্যেকটি ছাত্রছাত্রী লেখাপড়ার সুযোগ পায় এবং প্রত্যেকটা ছাত্র-ছাত্রী যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়ন করতে পারে। আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সে জন্য বছরের প্রথম দিনেই সারা দেশে ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই বিতরণ করেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। আমরা যখন ছোট ছিলাম আমরা নতুন বই পেতাম দুই তিন মাস পর নতুন বই নিয়ে পড়ালেখার সুযোগ পাই নাই। আজকে নতুন প্রজন্ম তোমরা নতুন বই পেয়ে পড়ালেখা করার সুযোগ পেয়েছ। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার জন্য।
তিনি আরও বলেন, আজকের এই নতুন প্রজন্ম তোমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশের সকল মানুষ যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে পারে। সে কারণে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন এর একটি অংশ হচ্ছে সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষত হয়ে উন্নয়নশীল বাংলাদেশ গড়ে সবার মাঝে তুলে ধরা। আজকে শুধু বই বিতরণে নয় মেয়েদেরকে বিনামূল্য পড়ালেখার সুযোগ করে দিয়েছেন বর্তমান সরকার। কেউ যেন অশিক্ষিত না থাকে সেজন্য তিনি বাংলাদেশে শিক্ষার আলো যেন ঘরে ঘরে পৌঁছায় সে জন্য তিনি সব ধরনের ব্যবস্থা করেছেন এবং বাংলাদেশের মানুষ যেন উন্নয়নশীল দেশে বসবাস করতে পারে সে জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উন্নয়ন জাতি করতে হলে শিক্ষিত জাতির প্রয়োজন সে জন্য শিক্ষার সুযোগ থেকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিবছর বিনামূল্যে বই বিতরণ করে থাকেন।
তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে দেশ ও জাতির উন্নয়নে আগামী দিনে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেয়ার দায়িত্ব তোমাদের সে কথা মাথায় রেখে তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করবে আমি তোমাদের মঙ্গল কামনা করি তোমরা লেখাপড়া করে জাতির ভবিষ্যৎ করবে পিতা-মাতার মুখ উজ্জ্বল করবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব ছিলেন শ্রীকোল-বোয়ালীয়া মাধ্যমিক বিদ্যায়রে সভাপতি সহিবুর রহমান কাজল। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
