ঝিনাইদহে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2019-03-05 ইং
ঝিনাইদহে ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ সুজন ওরফে কালু নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। জানা গেছে, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ তৌহিদুল ইসলাম ও সহকারী ইনচার্জ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামের মহির উদ্দীনের ছেলে মাদকব্যবসায়ী সুজন ওরফে কালুকে (৩০) আটক করে। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার নামে ঝিনাইদহ সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)