দর্শনায় বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-03-05 ইং
দর্শনায় বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার দর্শনায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার সকাল ১১টার দিকে এ মালামাল উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পাঁকা রাস্তার উপর হতে ৩,৮৮০টি পুথির মালা, ৫০টি শঙ্ক বাঁশি, ৯৮টি পুথির ব্যাগ, ৭৯টি হাত বাধার সুতা এবং ৪৫টি চন্দন কাঠ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩৭ হাজার ৯শ’ ৫০ টাকা। উদ্ধারকৃত মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)