আগামী ৯ মার্চ মানববন্ধন কর্মসূচির ঘোষণা

আপলোড তারিখঃ 2019-03-05 ইং
আগামী ৯ মার্চ মানববন্ধন কর্মসূচির ঘোষণা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম আবার চালুর দাবি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম পুনরায় পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটি। আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টায় রেলস্টশন চত্বরে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। সে সময় আলমডাঙ্গা শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান ২ ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় অনলাইন নিউজ পোর্টাল সাম্প্রতিকী ডট কমের আলমডাঙ্গা অফিসে অনুষ্ঠিত এক জরুরী মতবিনিময় সভায় ওই মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। আলমডাঙ্গা স্টেশন রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জরুরী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর আলাল উদ্দীন, সিনিয়র সদস্য আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, সহসভাপতি ইউনুস মন্ডল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সাংবাদিক সদু, মুক্তিযুদ্ধ প্রজন্ম বিগ্রেডের নেতা আদিল আহমেদ, স্বয়ম্ভর ক্রীড়া কুঠির পরিচালক সাঈদ হিরোন, অ্যাড. মকলেসুর রহমান, প্রাইম পলিটেকনিকের অধ্যক্ষ মামুনুর রহমান, মোল্লা ফারুক এলাহী, মিশর বিশ্বাস, সখি ফিল্মস’র প্রতিনিধি রাজীবুল ইসলাম, রোকনুজ্জামান সোহাগ, আব্দুল জব্বার লিপু প্রমুখ। ওই মতবিনিময় সভায় মানববন্ধন কর্মসূচি সফল করতে বিভিন্ন মুক্তিযোদ্ধা, বণিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, রাজনীতিক ও সামাজিক সংগঠণের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)