সদর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলবো

আপলোড তারিখঃ 2019-03-05 ইং
সদর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলবো ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী নঈম জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল সোমবার দিনব্যাপী তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি, নীলমনিগঞ্জ বাজার, সরিষাডাঙ্গা, কবিখালি, কাথুলিসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের পাশে এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন উপজেলার সকলকে সেবা করতে পারি। জননেত্রীর শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে প্রত্যেক ইউনিয়নের প্রতিটি গ্রামকে মডেল হিসেবে পরিণত করতে পারি। তিনি আরো বলেন, আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে উপজেলার সকল সুযোগ সুবিধা বা আপনাদের ন্যায্য পাওয়ানা আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। রাস্তাঘাটের উন্নয়নসহ ইউনিয়নবাসীর বসবাসের ব্যবস্থা করবো। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, লাভলু, মোহাম্মদ পিরু, শাহী, রতন, মজিদ, নুরুজ্জামান, মোমিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)