মেহেরপুরে নারী ও শিশু উন্নয়নে ওরিয়েন্টেশন সভা

আপলোড তারিখঃ 2019-03-05 ইং
মেহেরপুরে নারী ও শিশু উন্নয়নে ওরিয়েন্টেশন সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুরে নারী ও শিশু উন্নয়নে সচেতনাতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পিরোজপুর ইউনিয়ন পরিষদের (বারাদী) সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, ডা. অলক কুমার দাস প্রমূখ। অনুষ্ঠানের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সহযোগীতায় অনুষ্ঠান আয়োজন করে জেলা তথ্য অফিস। প্রধান অতিথি সভায় বলেন, আগামী প্রজন্মকে এগিয়ে নিতে হলে শিশু ও মায়েদের স্বাস্থ্যবান ও সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, নারীদের পিছিয়ে রেখে কোন দেশ কখনো উন্নয়নে এগিয়ে যেতে পারবে না। বর্তমান সরকার নারীদের জন্য বিপুল পরিমানে কাজ করে যাচ্ছে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব এরশাদ আলী, ইউপি সদস্য ওহিদুর রহমান ডাবলু, আরমান আলী, ম্যাগা, ইউপি আওয়ামীলীগের সভাপতি শামিম ফেরদৌসসহ স্থানীয় মায়েরা ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)