অপহরণের ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার!

আপলোড তারিখঃ 2019-03-04 ইং
অপহরণের ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: অপহরণের মামলা দায়ের করার প্রায় ৩ মাস পর মামলার প্রধান আসামীকে আটক করেছে মেহেরপুরের ডিবি পুলিশ। একই সাথে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে। গতকাল রবিবার ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রাম থেকে তাদের উদ্ধার ও আটক করে। জানা গেছে, ২০১৮ সালের ৬ নভেম্বর মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আহসান হাবিব একই গ্রামের শুকুর আলীর মেয়ে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিধ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী জলি খাতুনকে অপহরণ করে। এ ঘটনায় জলির মা শেফালী খাতুন বাদি হয়ে মুজিবনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত) (৩) এর ৭/৩০ ধারায় আহসান হাবিবসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে মামলার দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশের হাতে। এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রবিবার দুপুরে ডিবির এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে সদর উপজেলার ঝাঁ ঝাঁ গ্রামের কাসেম আলীর বাড়ি থেকে মামলার প্রধান আসামী আহসান হাবিবকে আটক করে এবং স্কুলছাত্রী জলিকে উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)