মনোনয়নপত্র সংগ্রহ-বাছাই ও প্রতীক বরাদ্দ আজ

আপলোড তারিখঃ 2019-03-04 ইং
মনোনয়নপত্র সংগ্রহ-বাছাই ও প্রতীক বরাদ্দ আজ ছবির ক্যাপশন:
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন : প্রার্থীদের মধ্যে দর্শনা অফিস: আজ দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, বাছাই, জমা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আকরাম হোসেন শিকদার জানান, আজ ৪ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রদান, দুপুর ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে এবারের নির্বাচনে ভোটে অংশগ্রহনকারী প্রার্থীদের ইতোমধ্যে দুইটি প্যানেলে বিভক্ত হয়ে আগাম প্রচার প্রচারণা চালিয়ে যেতে দেখা যাচ্ছে। এদের মধ্যে তৈয়ব সভাপতি ও মাসুদুর রহমান সাধারণ সম্পাদক পদে প্যানেল ঘোষনা দিয়ে আগামী ৯ মার্চ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু করেছে। অপরদিকে, ফিরোজ আহম্মেদ সবুজ সভাপতি, মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও মোস্তাফিজুর রহমানকে সহসভাপতি করে তিন সংগঠন মিলে একটি ঐক্য প্যানেল ঘোষনা দিয়ে এক সাথে মিছিল মিটিং ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আগে থেকেই এ তিন সংগঠন ঐক্য করলেও কে সভাপতি পদে অংশ নেবে তা নিয়ে লটারি করে ফিরোজ আহম্মেদ সবুজ সভাপতি এবং মোস্তাফিজুর রহমানকে সহসভাপতি পদে নাম ঘোষনা দেওয়া হয়। এছাড়া মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে আগে থেকেই নির্ধারণ করা হয়েছিলো। তবে এবারের কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে সাধারণ শ্রমিকরা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)